গুরুত্বপূর্ণ ঘোষণা
প্রিয় ব্যবহারকারীগণ,
আমরা দুঃখের সাথে জানাচ্ছি যে pbx.RegisterCamp.com সেবাটি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। গত ১৫ মার্চ প্ল্যাটফর্মটি চালু করার পর আমরা কিছু গুরুত্বপূর্ণ বাগ ও সিকিউরিটি সমস্যার সম্মুখীন হয়েছি। ব্যবহারকারীদের নিরাপত্তা ও সেবার মান নিশ্চিত করার জন্য আমরা সিস্টেমটিকে নতুনভাবে উন্নয়নের সিদ্ধান্ত নিয়েছি।
বর্তমানে আমাদের টেকনিক্যাল টিম সিস্টেমটিকে File Mode থেকে Database Mode-এ রূপান্তর করছে, যার ফলে প্ল্যাটফর্মটি আরও নিরাপদ, দ্রুত এবং স্থিতিশীল হবে।
সুসংবাদ হলো, আমরা আগামী ১৭ জুন নতুন আপডেটসহ সিস্টেমটি পুনরায় চালু করার পরিকল্পনা করছি। নতুন সংস্করণে পারফরম্যান্স, স্থিতিশীলতা এবং সিকিউরিটিতে উল্লেখযোগ্য উন্নতি আনা হবে, যাতে সকল ক্লায়েন্ট আগের তুলনায় আরও ভালো অভিজ্ঞতা পান।
নতুন আপডেট প্রকাশ না হওয়া পর্যন্ত আমরা Self Shared Hosted PBX সেবা প্রদান বন্ধ রাখছি। তবে Self Dedicated Hosted PBX সেবা স্বাভাবিকভাবে চালু থাকবে।
আমাদের প্রতি আস্থা রাখার জন্য আপনাদের ধন্যবাদ। আমরা আরও উন্নত ও নির্ভরযোগ্য সেবা নিয়ে আপনাদের পাশে থাকতে প্রতিশ্রুতিবদ্ধ।
ধন্যবাদান্তে,
সাব্বির হোসেন
Host Server BD
Mercoledì, Giugno 10, 2026
